নোটিশ

Date: 08-10-2025
এতদ্বারা চিনামূড়া লক্ষ্মী নারায়ণ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইতোমধ্যে আসন্ন ম্যানেজিং কমিটি গঠনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং তা শ্রেণীকক্ষে পড়ে শোনানো হয়েছে। পরবর্তীতে নোটিশ বোর্ডে টাঙ্গানো ও বিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। উক্ত খসড়া ভোটার তালিকায় কোন আপত্তি থাকলে বা কারো নাম বাদ পড়লে বা দ্বৈত ভোটার থাকলে তা আগামী ১৫/১০/২০২৫ ইং তারিখ রোজ বুধবারের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করার জন্য নির্দেশ দেওয়া হলো। নির্ধারিত সময়ের মধ্যে আপত্তি উত্থাপন না করলে পরবর্তীতে ভোটার তালিকায় ভুলক্রটি পরিলক্ষিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। উল্লেখ্য যে, অন্যান্য ক্যাটাগরির ভোটার তালিকা ক্যাটাগরি ভিত্তিক সকলের অবগতির জন্য দেখানো/পাঠানো হয়েছে এবং নোটিশ বোর্ডে প্রদর্শন করা হয়েছে। তাতে কোন ভুলভ্রান্তি থাকলে তা প্রধান শিক্ষক কে অবগত করার জন্য অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরী। মোহাম্মাদ মনির হোসেন প্রধান শিক্ষক চিনামূড়া লক্ষ্মী নারায়ণ উচ্চ বিদ্যালয় দাউদকান্দি, কুমিল্লা।

Go to Notice Board