৮ম শ্রেণি ২০২৫ রেজিস্ট্রেশন সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি

Date: 23-09-2025
এতদ্বারা চিনামূড়া লক্ষ্মী নারায়ণ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা কর্তৃক ঘোষিত বিজ্ঞপ্তি মোতাবেক ৮ম শ্রেণির রেজিস্ট্রেশন আগামী 24/09/2025 ইং তারিখ থেকে 06/10/2025 ইং তারিখ পর্যন্ত নির্ধারণ করেছে। উল্লেখ্য যে, আগামী 28/09/2025 থেকে 07/10/2025 ইং তারিখ পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে বিধায় 28/09/2025 ইং তারিখের মধ্যে বোর্ড কর্তৃক নির্ধারিত ফি অফিসে জমা দান পূর্বক রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হলো। উল্লেখ্য সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে এর দায়ভার বিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে না। বিষয়টি অতীব জরুরী।

Go to Notice Board