প্রধান শিক্ষকের বাণী

মোহাম্মদ মনির হোসেন

পদবী : প্রধান শিক্ষক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (Information and Communication Technology) মানুষের জীবন ধারনের পদ্ধতিকে বদলে দিয়েছেন। জীবনকে করেছে সহজ ও আনন্দময়। আমাদের নতুন প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশের যোগ্য রূপকার হিসেবে গড়ে তুলতে ওয়েবসাইট অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তির মার্ধ্যমে আপনার সন্তানকে বাস্তবমূখী ও যুগোপযোগী শিক্ষা দানের লক্ষ্যে চিনামূড়া লক্ষ্মী নারায়ণ উচ্চ বিদ্যালয়টি বদ্ধ পরিকর। আমাদের প্রতিষ্ঠানটি আপনার সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলবে এটাই আমাদের দূঢ় বিশ্বাস। আপনাদের সহযোগিতা পেলেই আমাদের সকল লক্ষ্য ও উদ্দেশ্য অর্জিত হবে। গুণগত শিক্ষা, শিক্ষার অনুকূল পরিবেশ, শিক্ষকের নিরলস প্রচেষ্টা, শিক্ষার্থী বান্ধব কারিকুলাম ও তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা একটি জাতিকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন অংশীজনের সাথে তথ্য আদান প্রদানের জন্য ঐতিহ্যবাহী চিনামূড়া লক্ষ্মী নারায়ণ উচ্চ বিদ্যালয় একটি ডায়নামিক ওয়েব চালু করেছে। যার মাধ্যমে বিদ্যালয়ের সঠিক স্বচ্ছতা ও জবাবদিহিতা, ভবিষ্যত কর্ম পরিকল্পনা, পরিচালনা কমিটির তথ্য, শিক্ষক কর্মচারীদের তথ্য, শিক্ষার্থীর তথ্য যেমন- ভর্তি, পরীক্ষার রুটিন, ফলাফল, নোটিশ ও গুরুত্বপূর্ণ ঘোষণা, পাঠ্যক্রম, সিলেবাস ও শিক্ষানীয়, উপকরণ ও যোগাযোগের ঠিকানা, একাডেমিক তথ্য ইত্যাদি জানার সুযোগ সৃষ্টি হবে এবং সহজেই সকল তথ্য পাওয়া যাবে। প্রিয় শিক্ষক, শিক্ষার্থী, অংশীজন ও অভিভাবকবৃন্দ, আপনারা অনেকেই অবগত আছেন যে চিনামূড়া লক্ষ্মী নারায়ণ উচ্চ বিদ্যালয়টি ১৯৩০ খ্রি: প্রতিষ্ঠিত। এটি উপজেলার একটি অন্যতম বিদ্যাপিঠ। প্রতিবছর পাবলিক পরীক্ষায় বিদ্যালয় থেকে উল্লেখযোগ্য শিক্ষার্থী জিপিএ 5 সহ কৃতিত্ব অর্জন করছে। অনেক অতীত মেধাবী গুরুত্বপূর্ণ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশায় সুনামের সহিত কর্মরত আছেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি, আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রগতিশীল ও ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণের অন্যতম হাতিয়ার। সে লক্ষ্য কে ধারণ করে শিক্ষকগণ তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে যুগোপযোগী শিক্ষার ব্যবস্থা, মাল্টিমিডিয়া ভিত্তিক শ্রেণি কাযক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের কে আগামীর বিশ্ব জনশক্তিতে রূপান্তরের জন্য প্রাণপন চেষ্টা করে যাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও এলাকার মানুষের সম্মিলিত প্রায়স চিরকাল অটুট থাকবে আমি মনে করি। আমার বিদ্যালয় ওয়েবসাইটের লিংক https://cmlnhs.digiins.net এই ওয়েবসাইটের মাধ্যমে বিদ্যালয়ে সামগ্রিক মান উন্নয়ন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করণে একটি নতুন মাত্রা যুক্ত হবে এই প্রত্যাশা করি।